, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক  আলতাফ হোসেন-এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত




দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক  আলতাফ হোসেন-এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২১, ১৮:০২ | 1208 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন এর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেন বর্তমান কর্মস্থল থেকে দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে বদলী আদেশ প্রদান করা হয়েছে। একই বদলী আদেশ দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যায় পরিদর্শকের পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের সহকারী অধ্যাপক শিক্ষা ও সহকারী পরিচালক (মাধ্যমিক) মোঃ মাহামুদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন এর বিদায় অনুষ্ঠানে তার বিদায় স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম বলেন, বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেন স্যার একজন সৎ নির্ভীক এবং সদা হাস্যজ্জল ও মিষ্টভাষী অফিসার হিসেবে নিজ দায়িত্ব পালন করে এসেছেন। অত্র বোর্ডের মনোগ্রামটি তৈরীর জন্য তার বিশেষ অবদান রয়েছে, সেই সাথে রয়েছে অত্র বোর্ড পরিচালনার এক গুরুত্বপূর্ণ ভূমিকা। তার এই কর্মময় জীবনে রেখে যাওয়া স্মৃতি আমরা কখনোই ভুলবো না ভোলার নয় তিনি আমাদের সবারই হৃদয়ের মাঝে রয়েছেন।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ ফয়জুল ইসলাম আনিস, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম খাঁন অন্যান্যদের মধ্যে রতন সরকার।
উক্ত বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তানজিমুল জুয়েল, হারুন, শাওন, আজিজার রাজু, কাজি মামুন, হায়দার, রানা, জুই প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET