, , ,

শিরোনামঃ-




বিনামূল্যে বীজ-সার পেল শ্রীপুরের ৬৩০ কৃষক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২১, ১৮:৪২ | 1074 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে এসব কৃষি পণ্য বিতরণ করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে, বাচিক শিল্পী ইকবাল নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান,পৌর মেয়র আলহাজ¦ আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমু, পৌর আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৩০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ৩০০ কেজি, ভুট্টা ৪০০ কেজি, পেয়াজের বীজ ১০ কেজি, মুগডাল ৬০০ কেজি এবং ডিএপি সার ১৬৬ বস্তা ও এমওপি সার ১১৪ বস্তা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান জানান, সরকার থেকে কৃষকেরা যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে সেই স্বয়ংসম্পূর্ণতার ধারাবাহিকতা রক্ষা করতে এবং ২০৩০ সালের মধ্যে আমাদের কৃষিতে যে লক্ষ্য মাত্রা রয়েছে সেটারই অংশ বিশেষ হিসাবে কাজ করা। যে সমস্ত খাদ্য শস্যগুলি আমদানি করতে হয় সেগুলোর আমদানি নির্ভরতা কমিয়েদেশেই এ গুলোর উৎপাদন বৃদ্ধি করা ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET