ছাগলনাইয়া ও ফুলগাজীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলা শাখার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)
ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তন এবং ছাগলনাইয়া রৌশন ফকির হাফেজিয়া মাদ্রাসা ময়দানে কম্বল বিতরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলা শাখার সভাপতি আলহাজ্ব শহীদ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ফুলগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সেলিম, মুন্সির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ভূঁইয়া, দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, রাধানগর ইউনিয়ন পরিষদের নবনির্মিত চেয়ারম্যান মোশাররফ হোসেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী প্রমুখ।
Please follow and like us:







