, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান ৭ প্রতিষ্ঠানকে জরিমানা




চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২২, ২০:৩২ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সয়াবিন তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক। বিকেল ৫টা থেকে চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন মুদি দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় প্লাস্টিকের বস্তায় পণ্য রাখার অপরাধ, খোলা সয়াবিন দাম বেশি রাখা এবং দ্রব্যমূল্য মজুদ করার অপরাধে বাজারের ইব্রাহিম স্টোর, সাহা এন্ড সন্স, চৌদ্দগ্রাম বাণিজ্য বিতান, সোহেল ট্রেডার্স, পরিচয় ট্রেডার্স, ফাহিম ট্রেডার্স ও সহিদুল ইসলাম ট্রেডার্স ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, রমজানের মধ্যে যাতে করে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য ক্রয় করতে পারে এবং অসাধু ব্যবসায়ীরা যাতে করে সয়াবিন তেলের মূল্য বেশি না নিতে পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET