, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ১০ বছর পর মা-বাবার কাছে ফিরে গেল হারিয়ে যাওয়া রুবি




১০ বছর পর মা-বাবার কাছে ফিরে গেল হারিয়ে যাওয়া রুবি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২২, ২১:১৪ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘ ১০ বছর পর মা-বাবার কোলে ফিরলো রুবি আক্তার নামে এক কিশোরী। চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা সেকান্তর আলীর বাড়িতে স্থানীয় কাউন্সিলর, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার মা-বাবার কোলে তাকে ফিরিয়ে দেয় তাকে এতদিন ধরে লালন-পালনকারী পরিবারটি। এ বিষয়ে কাউন্সিলর কামাল হোসেন বলেন, রুবিকে দীর্ঘদিন ধরে স্থানীয় মৃত সেকান্তর আলীর ছেলে আশিকুর রহমান তাকে লালন পালন করে আসছিলেন। বিচিত্রা মোহাম্মদ সেলিম নামের ফেইসবুক পেইজে প্রচার-প্রচারণার সূত্র ধরে নানা প্রকার তথ্য যাচাই-বাছাই করে নোয়াখালীর সুবর্ণচরের জাহাজমারা গ্রামের বাসিন্দা তার বাবা-মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। দীর্ঘ ১০ বছর পর আব্দুল মালেক-জুলেখা খাতুন দম্পতি তাদের হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET