চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আল মক্কা ট্রাভেলসের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে মুন্সিরহাট বাজারের মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় আল মক্কা ট্রাভেলসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ন কবির। আল মক্কা ট্রাভেলসের স্বত্তাধিকারী মুফতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ছালেহ আহম্মেদ, প্রবাসী এরশাদ উল্যাহ, আল মক্কা ট্রাভেলসের মুন্সিরহাট শাখা ব্যবস্থা মুহাম্মদ শামছুল আলম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজী, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ এমদাদ উল্যাহ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবু বকর সুজন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কামাল হোসেন নয়ন, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মুহাঃ ফখরুদ্দিন ইমন, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আনিসুর রহমান ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ শাহীন আলম।









