, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিজয়করা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা আগা আমিনুল ইসলাম চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত




বিজয়করা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা আগা আমিনুল ইসলাম চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৪ ২০২২, ১৯:১৩ | 1200 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিজয়করা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আগা মোঃ আমিনুল ইসলাম চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মরহুমের স্মৃতিচারণ করেন সিনিয়র গ্রান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট এলজিএসপি-৩ আগা আজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা আগা শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়করা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আহম্মদ, সহকারী প্রধান শিক্ষক আবদুল বারেক ভুঁইয়া, যুব কর্মকর্তা আগা মাইনুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিজয়করা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া শেষে বিজয়করা স্কুল এন্ড কলেজ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET