, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • মঞ্জুরুর রহমান তৃতীয় বার পূবালী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ফুলেল শুভেচ্ছা প্রদান




মঞ্জুরুর রহমান তৃতীয় বার পূবালী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ফুলেল শুভেচ্ছা প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ১৬:৫৭ | 1163 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির কৃতি সন্তান মঞ্জুরুর রহমান তৃতীয় বারের মত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা মঞ্জুরুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ এফসিএ, সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম শহিদুল হক খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।

 

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুরুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান বাহাদুর মোখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টিপ্লান্টার ছিলেন। একই বিশ^বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করা মঞ্জুরুর রহমান বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সফল ব্যবসায়ী। তিনি ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও রপ্তানীমুখী চা শিল্পে ৫৩ বছরেরও বেশী সময় নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে রেমা টি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লাফার্জ হোলাসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানীজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। গত ৩১ মে পরিচালনা পর্ষদের ১৩৩৮তম সভায় তিনি পুবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET