, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • ডুমুরিয়ায় এতিম খানার জন্যে সরকারি বরাদ্ধের ১৭ লাখ টাকার চেক হস্তান্তর




ডুমুরিয়ায় এতিম খানার জন্যে সরকারি বরাদ্ধের ১৭ লাখ টাকার চেক হস্তান্তর

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ১৯:৩৬ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে ডুমুরিয়া উপজেলার ১২টি এতিমখানা ও শিশু সদনের জন্যে বরাদ্ধকৃত ১৭ লাখ ৪ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর শুরু হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান তার কার্যালয়ে উপজেলার শলুয়া এলাকার মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া এতিম খানা কর্তৃপক্ষের হাতে ৩লাখ ৩৬ হাজার এবং মাগুরাঘোনা ইউনিয়নের হযরত শেখ শাহ আফজাল(র) শিশু সদন কমপ্লেক্স’র কর্তৃপক্ষের হাতে ৭২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার উপজেলা সদরের সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম নিবাসীদের জন্য বরাদ্ধকৃত ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং সংশ্লিষ্ট এতিম খানার প্রতিনিধিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET