, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন




শ্রীপুরে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০২২, ২৩:১৯ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনার বিভিন্ন কারন প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত, আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রেন বাস সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার সরকারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দু’জন সদস্য হলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

উল্লেখ্য,গত শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলা  মাইজপাড়া এলাকায়  শ্রমিক বহনকারী একটি বাসকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী  বলাকা কমিউটার ট্রেন। ঘটনাস্থলেই এক পোশাক শ্রমিকসহ মারা যায় চারজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০জন শ্রমিক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET