কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী চিকিৎসক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামিয়া সুইট আয়োজিত অনুষ্ঠানের চৌদ্দগ্রামে পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহাজাহানের সভাপতিত্বে ও মতিউর রহমান বেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ (দিলু), উপদেষ্টা মোঃ ইউসুফ হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ এম এ নোমান, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র পোদ্দার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আরিফুর রহমান, কার্যকরী সদস্য বেলায়েত হোসেন তনু, মোহাম্মদ আলী মামুন, জহিরুল ইসলাম সোহেলসহ চৌদ্দগ্রাম উপজেলা পল্লী চিকিৎসকের সকল সদস্যবৃন্দ।









