কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আবদুল জলিল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইকা সিকিউরিটিজ এর ১৬তম শাখার ‘চৌদ্দগ্রাম ডিজিটাল বুথ’ ফিতা কেটে উদ্বোধন করেন মাইকা সিকিউরিটিজ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিফ জামান। এ উপলক্ষ্যে শনিবার আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও মাইকা সিকিউরিটিজের হেড অফিসের সিনিয়র ম্যানেজার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ ফারুক আহমেদ খাঁ শামীম, মাইকা সিকিউরিটিজ সিও মোহাম্মদ ইউনুস আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইকা সিকিউরিটিজের ট্রেড ও বিজনেস ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মোহাম্মদ রাসেল সোহেলসহ কর্মকর্তা-কর্মচারী ও চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠানে মাইকা সিকিউরিটিজ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিফ জামান বলেন, ‘ডিজিটাল বুথের মাধ্যমে অনলাইনে শেয়ার ক্রয়-বিক্রয়ের সুবিধা, অনলাইনে টাকা জমা এবং উত্তোলনের সুবিধা, মূহুর্তেই অনলাইনে আইপিও আবেদন, বিনিয়োগকারীদের জন্য রয়েছে মার্জিন লোন সুবিধা, অনলাইনে লেজার ও পোর্টফোলিও দেখার সুযোগ, যেকোন শাখায় বিও একাউন্ট খোলা ও ট্রেড করার সুযোগ, বিইএফটিএন এর মাধ্যমে ঝামেলামুক্ত টাকা উত্তোলন সুবিধা, কোন হিডেন চার্জ নেই’।









