, , ,

শিরোনামঃ-




ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে তার নিজ জেলায় মানববন্ধন

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২২, ২০:২২ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় দলের ক্রিকেটার ও ঝিনাইদহের বাসিন্দা আল আমিন হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। রোববার দুপুে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আল আমিনের স্ত্রী ইশরাত জাহান মিশু পরিবার ও এলাকাবাসী। এতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে আল আমিনের স্ত্রী মিশুর পরিবারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সমাজকর্মী খন্দকার ফারুক আহম্মেদ, মিশুর পিতা ছবিবর রহমানসহ নানা শ্রেণী পেশার মানুষ। সেসময় বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী ইশরাত জাহান মিশু ও দুই সন্তানের উপর নির্যাতন করে আসছে। তার স্ত্রী ও দুই সন্তানের অধিকার ফিরে দেওয়ার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন মামলায় আল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET