, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ৩০ কেজি গাঁজাসহ দু’ই মাদক কারবারী গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২২, ২০:১৬ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে শ্রীপুরে ৩০(ত্রিশ কেজি) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার শ্রীপুর বরমী আঞ্চলিক সড়কের গাড়ারন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হল, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর মেরাশানি এলাকার মৃত শামু ভুইয়ার ছেলে মোমিন ভূইয়া(৩৪) ও একই জেলার সরাইল থানার রাজাবাড়িয়াকান্দি শাহবাজপুর এলাকার জান্টু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩২)।

র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিকেলে এক প্রেস বিফ্রিং এ সাংবাদিকদেরজানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাক্ষণবাড়িয়া থেকে একটি মাদকের চালান শ্রীপুরে আসতেছে এ খবর পেয়ে গাড়ারন এলাকায় আরবেলা ফ্যাশনের পাশে চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাকের সামনের বর্নেড কভারের ভিতর অভিনব কায়দায় রাখা কসটেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৩০(ত্রিশ)কেজি গাঁজা, মাদক বহনের কাজে ব্যবহৃত ০১(এক) টি ট্রাক, ০৪(চার) টি মোবাইল ফোন ও নগদ ৩১০/-(তিনশত দশ)টাকা উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে মাদকের বড় বড় চালান তার দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET