‘থাকব ভালো, রাখব ভালো দেশ-বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তমালিকা পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মোঃ আবুল হাসেম, চৌদ্দগ্রাম উপজেলা মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এম এ নোমান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অনুপ্রেরণা-২ এর ফিল্ড অফিসার জালাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তি, অভিবাসী পুরুষ ও নারী কর্মীবৃন্দ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বৈধ উপায়ে বিদেশ যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতে সকলের প্রতি আহবান জানান সহকারী কমিশনার ভুমি তমালিকা পাল।









