, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের  প্রতিবাদে শিয়ালকোলে  শান্তি সমাবেশ অনুষ্ঠিত




বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের  প্রতিবাদে শিয়ালকোলে  শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২৩, ২৩:৫৫ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী  বিএনপি-জামাতের সন্ত্রাসের প্রতিবাদে  সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায়  শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সামনে কলেজ  মাঠে উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয়  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একেরপর এক  উন্নয়ন করে যাচ্ছেন ঠিক তখনই বিএনপি- জামাত হিংসায় নানা ষড়যন্ত্র করছে। উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে নৈরাজ্য ও নাশকতা, খুন আর হত্যার করছে। বিএনপি-জামাতের রাজনীতি হলো  আগুন সন্ত্রাস, খুন ও চোরাগলি গুপ্ত হামলার রাজনীতি। তারা (বিএনপি-জামাত) আজকে  কালিয়া হরিপুর ইউনিয়নের তথাকথিত পদচারণার নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে এবং তাদের ১২ টি মোটরসাইকেল পুড়িয়েছে। এদের বিরুদ্ধে  আর প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ মাঠে আছে থাকবে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জনগণ আবারো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নৌকা মার্কায় ব্যাপক ভোট দিয়ে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী মন্ত্রী করবে ইনশাল্লাহ। 

সন্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ  জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির বার বার সভাপতি মোঃ কায়সার আহমেদ লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ সেলিম রেজা ,  সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বানু রুমা,সাধারণ সম্পাদক শিউলী,   জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিয়ালকোল ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন তালুকদার  । 

এ সময়ে শিয়ালকোল  ইউনিয়ন আঃলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন,  দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুল কুদ্দুস, ইউনিয়ন সাবেক যুবলীগ নেতা আলামিন সহ ইউনিয়ন আঃলীগের  বিভিন্ন অঙ্গসংগঠনের শতশত  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET