, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের ‘বিশেষ উপহার’ বাড়ি বাড়ি পৌঁছে দিল স্বেচ্ছাসেবীরা




প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের ‘বিশেষ উপহার’ বাড়ি বাড়ি পৌঁছে দিল স্বেচ্ছাসেবীরা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২৩, ০১:২৯ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও গরীব ২৬০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ‘বিশেষ উপহার’ বিতরণ করেছে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন। সোমবার ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, ধোড়করা বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুন ভুঁইয়া, প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম বাবলু, ব্যবসায়ী আমিনুল ইসলাম সোহেল, কামরুল ইসলাম, মো: ইব্রাহিম, ইয়াসির সামাদ শরমিল, ইউপি মেম্বার আশরাফ উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক একএম মুরাদ, কোষাধ্যক্ষ নেওয়াজ তালুকদার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল বশর। উদ্বোধন শেষে দুইটি পিকআপ যোগে ২৬০ পরিবারের বিশেষ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেয় প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। সুষ্ঠুভাবে অসহায় পরিবারের বাড়িতে ইফতার ও সেহরী সামগ্রী বিশেষ উপহার হিসেবে পৌঁছে দেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক কাজী আবদুল খালেক হিরু ও সাংগঠনিক সম্পাদক আরাফাত আবদুল্লাহ কায়সার মাইকেল। এদিকে বাড়িতে থেকেই বিশেষ উপহার সামগ্রী পেয়ে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া ও সন্তোষ প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET