, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মরহুম জাহাঙ্গীর আলম মজুমদারের কুলখানিতে আ’লীগ নেতাদের মিলনমেলা




চৌদ্দগ্রামে মরহুম জাহাঙ্গীর আলম মজুমদারের কুলখানিতে আ’লীগ নেতাদের মিলনমেলা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৩, ২২:০৬ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার যুবলীগের আহ্বায়ক ও ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের বড় ভাই মরহুম জাহাঙ্গীর আলম মজুমদারের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মান্দারিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান শাহজালাল মজুমদারের পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরসরাই দরবার শরীফের পীর মাওলানা সাইফুল ইসলাম লতিফী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম উপ-কমিটির সম্পাদক তমিজ উদ্দিন সেলিম, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, আ’লীগ নেতা আব্দুল ওহাব মজুমদার, উপজেলা আ’লীগ নেতা জাফর আহমদ চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এএসএম শাহিন মজুমদার, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত, উপজেলা আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী। এ সময় স্থানীয় প্রবীণ আলেম মাওলানা মোসলেম উদ্দিন, পৌরসভার যুবলীগ নেতা রিপনসহ ওলামায়ে কেরাম, আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET