, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম পৌরসভার ৩টি ওয়ার্ডে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত




চৌদ্দগ্রাম পৌরসভার ৩টি ওয়ার্ডে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৩, ২১:১৯ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার দিক-নির্দেশনায় চৌদ্দগ্রাম পৌরসভার ৩, ৭ ও ৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মোঃ বদিউল আলম নোমান খাঁ। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন সবুজ, সাইফুল ইসলাম স্বপন, মোঃ আব্দুল কাদের, মোঃ বিল্লাহ হোসেন। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জি এম শামীম নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ৩নং ওয়ার্ডে কাজী হোসাইন রাব্বিকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডে আবদুর রহিম মুন্সিকে সভাপতি,
দীন ইসলাম মজুমদার বাবুকে সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডে মোঃ ইয়াছিন সবুজকে সভাপতি, কাজী জালালকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট যুবদলের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET