, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দুই সপ্তাহ ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ




চৌদ্দগ্রামে দুই সপ্তাহ ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২৩, ১৫:৪৫ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সপ্তাহের বেশি সময় ধরে মুরাদ হোসেন(১৬) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা মর্জিনা আক্তার বাদি হয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মমতাজ মিয়ার নাতি ও পাশ^বর্তী সদর দক্ষিণ উপজেলার বেলঘর ইউনিয়নের কালরা গ্রামের মাসুদ রানার পুত্র। মুরাদ হোসেনের সন্ধান না পেয়ে মা-বাবাসহ আত্মীয় স্বজনের কান্না থামছে না।
জানা গেছে, ঈদুল আযহার ছুটি শেষে গত ৯ জুলাই রোববার সকালে নানার বাড়ি থেকে মুরাদ হোসেনকে পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার উদ্দেশ্যে পাঠায়। কয়েকদিন পর স্বজনরা জানতে পারে মুরাদ হোসেন মাদরাসায় যায়নি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে দীর্ঘ দুই সপ্তাহ খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। কোন স্বহৃদয়বান ব্যক্তি মুরাদ হোসেনের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮৬৬৭৯৭০৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET