কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার “কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাব” এর উদ্যোগে, ক্লাবের উপদেষ্টা ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ও প্রতিষ্ঠাতা মোঃ মনজিল হোসাইন মনজুর সার্বিক দিক-নির্দেশনায় সারা দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ছুপুয়া ছফরিয়া ফাযিল মাদ্রাসায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক বেলায়েত হোসেন তনু, ফরহাদ হাজারী, হাফিজ আহম্মদ নাঈম, আসফাকুল হাসান রাফি, আব্দুর রহমান, সোরহান ইসলাম সোহেল, সিহাব খান, হাফেজ জাকির হোসেন, ইয়াছিন আরাফাত নাঈম, মোঃ রাশেদ মজুমদার, মাহমুদা ইসলাম লিজা, আয়েশা জুথী, ইসরাত জাহান মহিমা, আঁখিসহ আরো অনেকেই। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দ। ভবিষ্যতে জনকল্যানে কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মনজিল হোসাইন মনজু।









