, , ,

শিরোনামঃ-




দোহারে মুসল্লীদের মাঝে গাছের চারা বিতরণ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৩, ০০:৪০ | 1338 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“হৃদয়ে বঙ্গবন্ধু, সবুজ করি দেশ চলো বন্ধু” -স্লোগান সামনে রেখে “সবুজ স্কুল, সবুজ দেশ” ক্যাম্পেইনের প্রধান পৃষ্ঠপোষক, পরিবেশ ও সমাজকর্মী মুহম্মদ আতিকুর আতিকের উদ্যোগে এবং “গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট”, দোহার উপজেলা শাখার সহযোগিতায় ঢাকার দোহার উপজেলার ‘লটাখোলা করম আলী মোড় জামে মসজিদ’ -এর মুসল্লীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মুহম্মদ আতিকুর রহমান আতিক বলেন, আমাদের ধারাবাহিক ক্যাম্পেইন ” সবুজ স্কুল সবুজ দেশ” -এর আজ ছিল ২৩ তম আয়োজন। শততম ক্যাম্পেইন করার লক্ষে এগিয়ে যাচ্ছি৷ সবুজ দোহার তথা সবুজ দেশ গড়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট দোহার উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET