, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ নির্বাচনে আইয়ূবুর-সিরাজুল প্যানেল বিজয়ী




তাড়াশে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ নির্বাচনে আইয়ূবুর-সিরাজুল প্যানেল বিজয়ী

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৩, ২১:১৮ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পর্ন হয়েছে। শনিবার (১৪অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া নির্বাচনকালীন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়াও মোঃ শাহিনুর রহমান (ভারপ্রাপ্ত কর্মকর্তা) তাড়াশ খাদ্য গুদাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে সর্বমোট ৩৪১ভোটারের মধ্যে ৩৩৫ টি ভোট কাষ্ট হয়েছে। উৎসব মুখর পরিবেশে উপস্থিতিত সদস্য ভোটারের গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুবুর রহমান রাজন ১৬৮ ভোট পেয়ে সংগঠনের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক আবু হাসিম খোকন ১৭৭ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ধুলিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ২২৫ ভোট পেয়ে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন, বিনসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর মিল্টন ১৯১ ভোট পেয়ে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন, এছাড়াও সোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ লাবনী খাতুন ১৮২ ভোট পেয়ে ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন এবং মাগুরা বিনোদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শাহীন আখতার ১৯৭ ভোট পেয়ে  ডিরেক্টর পদে, মোট ৬ জন একই প্যানেলে নির্বাচিত হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET