, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে মাদক সেবনে বাঁধা দেয়ায়, গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৩, ২৩:০৫ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রাম পুলিশ সেলিমকে কুপিয়ে জখম করেছে মাদক সেবিরা। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার রাজাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির রাজাপাড়া গ্রাম পুলিশ সেলিম সোমবার দুপুরে তার বাড়ির পাশে কয়েকজন মাদকসেবি মাদক সেবনের সময় তাদেরকে বাঁধা দেয়। এতে মাদকসেবিরা ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১১ টার দিকে ১৫-২০ জনের গ্রুপ নিয়ে সেলিমের বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে সেলিম ও তার ছেলে ওমর ফারুক (২১) কে মারাত্মকভাবে জখম করে। পরে সেলিম ও তার পরিবারের লোকজনের শোরগোল শুনে স্হানীয়রা ২জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এবং আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেলিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আটককৃতরা হলেন, উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের শাকতলী গ্রামের রনি,জনি ও সি এন জি অটোরিক্সা চালক শাহাবুদ্দিন।
এই ঘটনায় জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, আমি রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সাথে সাথে থানায় অবগত করেছি। গ্রাম পুলিশ সেলিমকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাঙ্গলকোট থানার এসআই কালাম বলেন, হামলাকারী ২জন জনতার পিটুনিতে আহত হয়েছে, তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উভয় পক্ষ হাসপাতাল থেকে আসলে বিস্তারিত শুনে ব্যাবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET