, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন উপজেলা চেয়ারম্যান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০২৩, ১৪:০০ | 1032 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আবদুস সোবহান ভুঁইয়া হাসান। তিনি উপজেলা আওয়ামীলীগের দায়িত্বে রয়েছেন। সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান ও উপজেলা চেয়ারম্যান নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুস সোবহান ভুঁইয়া হাসান ২০১৪ সাল থেকে টানা তিন বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০০৩ সাল থেকে উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা-১১ আসনে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তিনিও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মুজিবুল হক ও আবদুস সোবহান ভুঁইয়া হাসান ছাড়াও আ’লীগের দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র মিজানুর রহমান, এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম ও বজলুর রশীদ ভুলু। এরআগে শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আ’লীগের দলীয় প্রার্থী পরির্তনের দাবি জানান নেতাকর্মীরা। আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, আগামী জাতীয় সংসদের নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। রোববার তিনি আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ কারণে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আবদুস সোবহান ভুঁইয়া হাসান সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো লিখিতভাবে আমার কাছে কোন কাগজপত্র আসেনি। কুমিল্লা জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, ‘চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের একটি পদত্যাগ পত্র পেয়েছি’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET