বায়তুশশরফ আঞ্জুমানে ইত্তেহাদ তরিকতের একনিষ্ঠ কর্মী বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকার জাহাঙ্গীর হোসেনের মাতা রুমেছা বেগম ওরফে স্বরূপজান বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত কালে তিনি ৬ পুত্র ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আমাদের জানামতে মরহুম স্বরূপ জন বিবি একজন ভালো মানুষ ছিলেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট আঞ্জুমানে ইত্তেহাদের সভাপতি হাওলাদার হাবিবুর রহমান, সম্পাদক আসাদুজ্জামান পান্না, খানজাহান আলী মিশন ও ষাট গম্বুজ বায়তুশশরফ এতিমখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার, সম্পাদক মোঃ জাকিরুল হাসান, ষাটগম্বুজ বায়তুশশরফ হেফজখানার সভাপতি শেখ শামীম হাসান, সেভ দা ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখা ও হেফজখানার সম্পাদক কামরুজ্জামান শিমুল, এতিমখানার অর্থ সম্পাদক মইজুর আলম বাবলা, আঞ্জুমানে ইত্তেহাদ বাগেরহাট জেলার সাংগঠনিক সম্পাদক হাওলাদার মাহমুদ আলী সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
Please follow and like us:









