১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে আ’লীগ-জাপাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২৩, ২০:২৭ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি(এরশাদ), জাকের পার্টি, ইসলামী ঐক্যজোটসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত দুইদিনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, জাতীয় পার্টি(এরশাদ) মোস্তফা কামাল, জাকের পার্টির শাহ আলম মোল্লা, ইসলামী ঐক্যজোটের মুফতি মোঃ খোরশেদ আলম, গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর, বিএনএফ জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, আ’লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য এম তমিজ উদ্দিন সেলিম, মিয়া নিজাম উদ্দিন, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন ও আবদুস সাত্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মুজিবুল হক এমপি, মোস্তফা কামাল, মোঃ মিজানুর রহমান, শাহ আলম মোল্লা, এম তমিজ উদ্দিন সেলিম ও আবদুস সাত্তার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. মুশফিকুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET