, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশ-রায়গন্জ আসনে ৭জন এমপি পদ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা




তাড়াশ-রায়গন্জ আসনে ৭জন এমপি পদ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২৩, ১৮:৫৩ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে মোট ১০জন এমপি পদ প্রার্থীর মনোনয়ন দাখিল করেন উক্ত মনোনয়নপত্র গুলো যাচাইবাছাই শেষে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, যাচাই বাছাই শেষে সিরাজগঞ্জ-৩ আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অবশ্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আঃ আজিজ, জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর জাকির হোসেন, জাকের পার্টির প্রার্থী মোঃ আলাউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বাতিল করা প্রার্থীরা যথাক্রমে, শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র), সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র), আব্দুল হালিম খান দুলাল (স্বতন্ত্র) ও স্বপন কুমার রায় (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিক। মনোনয়নপত্র বাতিলের তালিকায় আওয়ামী লীগের পাঁচ নেতা রয়েছেন। এদিকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।
কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট অভিযোগ করে বলেন, বেছে বেছে স্বতন্ত্র প্রার্থীদেরই বাতিল করা হয়েছে। ভুল হলে দুয়েকজনের হবে। কিন্তু সবারই একই ধরনের ভুল দেখিয়ে বাতিল করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় বলেন, আমি ৪ হাজার ২০০ জন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছি। কিন্তু ৫২৮ জন ভোটারের স্বাক্ষর কম রয়েছে বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি উচ্চ আদালতে আপিল করব। অপর প্রার্থী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল বলেন, নিয়মাবলির কোথাও ১ শতাংশ স্বাক্ষরে ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়নি। অথচ সেই অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET