, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি খোরশেদ




কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি খোরশেদ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২৩, ১৫:৩০ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যস্ত সময় পার করছেন ইসলামী এক্যজোট মনোনীত এমপি প্রার্থী মুফতি মোঃ খোরশেদ আলম। বুধবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট বাজার, যাত্রাপুর, বাংপাই, ডাকরা ও বৃহস্পতিবার বাতিসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীবৃন্দ।
গণসংযোগকালে মুফতি মোঃ খোরশেদ আলম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের সকল নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও ভিন্ন হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে। তাই নির্ভয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। সমাজের দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ ও মাদকমুক্ত চৌদ্দগ্রাম গঠনের চেষ্টা করবো, ইনশাআল্লাহ’।
উল্লেখ্য, মুফতি মোঃ খোরশেদ আলম বর্তমানে ইসলামী ঐকজোটের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি আটাবের ভাইস চেয়ারম্যান।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET