আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে নেতাকর্মীরা মিনার প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্থানে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিনার প্রতীকের পক্ষে ভোটারসহ সাধারণ মানুষের ভালোবাসা বেড়েছে দেখে প্রার্থী মুফতি খোরশেদ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দিনদিন মিনার প্রতীকের পক্ষে জনগণের ভালোবাসা বাড়ছে। গণসংযোগকালে অনেক ভোটারই মিনার প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। আমি আশা করছি, ভোটাররা মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিজেদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহী হবে। তারুণ্যের প্রথম ভোট, ইসলামী ঐতিহ্যের প্রতীক মিনারের পক্ষেই হোক।
এর আগে বৃহস্পতিবার রাতে ঐতিহ্যবাহী দাতামা মাদরাসার ইসলাহী মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে কামেল মাওলানা নুরুল হক (দা.বা.) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া কামনা করেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি মোঃ খোরশেদ আলম। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।









