বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে দেখতে এসে ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার চর শৈলদাহ গ্রামে। রোববার (৩১ ডিসেম্বর) পৃথক নামাজে জানাজা শেষে বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে তাদের কবরস্থ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রব (৭১) টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে এক আত্মীয়ের বাড়িতে গেলে তারা তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা চারটায় তার মৃত্যু হয়। তার মরদেহ চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে নিয়ে আসা হয়।
খবর শুনে রাত ৮ টার দিকে তাঁর ছোট ভাই ব্যাবসায়ী মোঃ নাছির শেখ (৬২) মরদেহ দেখতে আসেন। তিনি ভাইয়ের মরদেহ দেখে অসুস্থ্য হয়ে পড়েন। পরে নাসির শেখকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিতলমারী উপজেলার চর শৈলদহ গ্রামের মৃত শেখ খলিলুর রহমানের সন্তান তারা। খলিলুর রহমান পেশায় একজন তৈল ব্যবসায়ী ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:









