, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব অনুষ্ঠিত




সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ১৩:৪৫ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ মুকুল হোসেন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বই বিতরণের মধ্যে দিয়ে ওই উৎসব পালিত হয়। সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার সকালে শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে বই উৎসব-২০২৪ খ্রীঃ সোমবার সকালে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদে জানান, জেলায় ৬’শ টি প্রাক-প্রাথমিক,৮’শ ২৯ টি সহজ কুরআন শিক্ষা, ১২ টি বয়স্ক শিক্ষা কেন্দ্র ও ১৮ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৪৮ হাজা ৫’শ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET