, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী দুর্নীতিবাজ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে কোন সম্পর্ক থাকবে না




চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী দুর্নীতিবাজ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে কোন সম্পর্ক থাকবে না

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৪, ১৮:৪৪ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চৌদ্দগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবো। স্বাস্থ্যসেবার জন্য ইতিমধ্যে চৌদ্দগ্রামে ডায়াবেটিকস হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারি হসপিটালকেও আধুনিকায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। দুর্নীতিবাজ, ঘুষখোর ও আইনশৃঙ্খলা বিঘœকারীদের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের চৌদ্দগ্রামেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সংসদ সদস্য মুজিবুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। তিনি শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এসব কথা বলেন।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, আবদুল্লাহ আল হাসান, মেজর জেনারেল (অব:) হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা মোঃ আবু তাহের, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাজী ফখরুল আলম ফরহাদ, মোশারেফ হোসেনসহ পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন, চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন।
পরে চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে ইবনে সিনা হসপিটালের সামনে আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ড. কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
দুপুরে তিনি নিজ এলাকায় গরীব ও দুস্থদের মাঝ কম্বল বিতরণ করেন এবং তাঁর মা-বাবা ও শাহ সুফি আবদুর রহমানের কবর জিয়ারত করেন। এছাড়া বিকেলে ড. কামাল চৌধুরীর জন্মস্থান বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে জগন্নাথদীঘি ইউনিয়নবাসীর উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET