, , ,

শিরোনামঃ-




বেনাপোলে সীমান্তে ইয়াবাসহ আটক ২

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৪, ২২:৩৩ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (১ফেব্রয়ারি) বিকালে আটক করা হয়। আটক আসামীরা হলো চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকার শফিকের ছেলে মনির হোসেন ও বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত শহর আলীর মেয়ে ফাতিমা বেগম (৫০)। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান জানান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্তের কাছে গোপন খবর আসে দিঘিরপাড় গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে।এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই ইমামুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET