সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের আয়োজনে গভর্ণিং বডির সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানের সঞ্চালনায় নবীন বরণ ও সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সোলায়মান হোসেন বিএ, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মাগুরা ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, যুবমহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
Please follow and like us:









