, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে জাতীয় গণহত্যা দিবস পালিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৪, ০৬:৩৭ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে সোমবার ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সন্ধ্যা  ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়। এইসাথে ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানার ওসি সোহেল রানা
প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যার বর্বরোচিত ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। এইসাথে তারা ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET