, , ,

শিরোনামঃ-




তাড়াশে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২৪, ০০:২০ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি মোঃ খালিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম লাবু, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম, তাড়াশ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকতার হোসেন,  উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET