, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা




নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৭ ২০২৪, ০৪:৪৭ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর উচ্চ বিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে ওই স্কুল থেকে জিপিএ-৫ সহ কৃতকার্য হওয়া ৩৮ শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদার স্বপনের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার কলিম উল্লাহ।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহিব উল্লাহ, সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠান শেষে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতকার্য হওয়া ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩৮ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET