৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত




গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২৪, ২২:০৮ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত হয়েছেন। গতকাল বুধবার জামেয়া মিলনায়তনে জামেয়ার প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া পরিচালনা কমিটি ও সিলেট ইবনে সিনা হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
জামেয়ার ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও আল্-াআমিন জামেয়া ইসলামিয়া স্কুল ইসলামপুরের প্রিন্সিপাল মোহাম্মদ জসিম উদ্দিন।
জামেয়ার শিক্ষার্থী মোঃ মাজেদুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মোঃ ইখতিয়ার উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালেক,সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ মোশাহিদুল ইসলাম অর্ণব, জামেয়ার বর্তমান শিক্ষার্থী ইমরান হাশমি প্রমুখ।
দুই পূর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে ২০২০ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত এসএসসি উত্তির্ন ছাত্রীদের এবং দ্বিতীয় পর্বে ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও উপহার বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। প্রায় ৩ শতাধিক কৃতি শিক্ষার্থী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET