২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দু’কৃষকের ফলন্ত সবজি গাছ কেটে ক্ষতিসাধন দেড় লাখ টাকার ক্ষতি




ডুমুরিয়ায় দু’কৃষকের ফলন্ত সবজি গাছ কেটে ক্ষতিসাধন দেড় লাখ টাকার ক্ষতি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২৪, ২১:৩৭ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় দুই কৃষকের প্রায় ৮ হাজার ফলন্ত সবজি গাছ কেটে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এতে কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে কোমলপুর এলাকার ভেলকামারী বিলে এ ঘটনা ঘটে। ওইদিন বিকালে আইনের সহায়তা চেয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকদ্বয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের কৃষক মোঃ আখেরাত মোল্যা ও মোঃ ইলিয়াজ মোল্যা দুইজন চাচা-ভাইপো। তাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত ভোগ দখলীয় ৪০ শতাংশ সম্পত্তির উপর দুটি মাছের ঘের করে সেখানে সবজি ও মাছ চাষাবাদ করে আসছেন। ক্ষেতে বরবটি, ধন্দল, শশা,  সিমসহ বিভিন্ন প্রকারের সবজি চাষাবাদ হয়েছে। সবেমাত্র সবজি তোলা শুরু করেছে। এরই মধ্যে সমস্ত গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষরা। হতদরিদ্র ওই পরিবার দু’টির সবজি বিক্রি করে সংসার চলতো।
কৃষক আখেরাত মোল্যা জানান, তার জমিতে লাগানো ৩ হাজার বরবটি গাছ, ৩’শ ধন্দল গাছ এবং ৩’শ শশা গাছে ফল ধরেছে। একদিন পর একদিন বিক্রি করতেন। তিনি সকালে সবজি কেটে শেষ করেছে কেবল এসময়ে অতর্কিতভাবে প্রতিপক্ষ রেজাউল মোল্যা, আতিয়ার মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, মনিরুল মোল্যা গংরা ক্ষেতে এসে সবজি গাছ কেটে নষ্ট করছে। বাঁধা দিলেও তারা শোনেনি। একইভাবে তার ভাইপো ইলিয়াজ মোল্যার জমির সবজি কেটে নষ্ট করেছে ওরা। সবমিলে দুই কৃষকের দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইজ্জত মোড়ল জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কিন্তু ফলন্ত সবজি গাছ কেটে এতো বড় ক্ষতিসাধন করা তাদের মোটেও ঠিক হয়নি। আমি মনে করি এটা দেশের ক্ষতির সামিল।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, সবজি ক্ষেত নষ্ট করার খবর পেয়েছি। ওই ঘটনায় বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে। কারণ ব্যক্তির উপর ব্যক্তির রাগ থাকতে পারে সম্পত্তির উপরে কেন! কৃষক তো শুধু নিজেদের জন্য সবজি চাষ করেন না। তাদের লাগানো সবজি দেশের মানুষ খেয়ে বেঁচে থাকেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET