২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভব‌নে ন‌্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন




ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভব‌নে ন‌্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২৪, ১৩:৪৬ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভব‌নের ৭‌টি মিডিয়া অফিসের ন‌্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আজ ২০ আগস্ট মঙ্গলবার বেলা ১২ দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সা‌য়ে‌মের আহবানে, বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই”র স্টাফ রিপোর্টার ফেরদৌস র‌বিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু ,সিরাজগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকারসহ শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিংসা আর সংঘাত চাই না বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই। যে দুষ্কৃতীরা গণমাধ্যম ভবনে উপরে হামলা, সাংবাদিকদের লাঞ্ছিত করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। আগামীতে এমন ন‌্যাক্কারজনক
ঘটনার অব্যাহত থাকলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET