, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ




চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২৪, ১৮:৪২ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির যৌথ উদ্যোগে দিনব্যাপী ২৫০০ বন্যার্ত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি মোঃ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ, মহসিনুল উম্মাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আরিফ হোসেন বাপ্পি, সাইদুর রহমান রিপন, সাদ্দাম হোসেন, রাসেল মজুমদার, রবিউল হাসান, মোঃ সোহাগ, রায়হান উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দশটি মেডিকেল বুথের মাধ্যমে বন্যার্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া উনকোট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৯ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET