, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত ৫জন বহিস্কার ১জন অব্যাহতি




গুইমারা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত ৫জন বহিস্কার ১জন অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৪, ১৪:৪৪ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টায় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।

গঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মো: নুরুল আলম, সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,  অর্থ সম্পাদক শাহ আলম রানা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, সমাজ সেবা সম্পাদক ফোরকানুল হক সাকিব, সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মো: মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন।

এর আগে প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করায় ৫ জনকে স্থায়ীভাবে বহিস্কা করা হয়।তারা হলেন,আনন্দ সোম,জনিভট্রাচায্য,সাচিং মারমা,রেজাউল আলম শুভ ও দিদারুল ইসলাম।সরকারি চাকরীতে কর্মরত থাকায় সদস্য রুবেল পালকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET