, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ পৌর কবরস্থান থেকে রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার




সিরাজগঞ্জ পৌর কবরস্থান থেকে রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২৪, ১৬:৪৪ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১টি রিভলভার, এক রাউন্ড গুলি।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর মালশাপাড়া কবরস্থান থেকে এই আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের এএসআই মোঃ জসিম উদ্দিন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন ক‌বির জানান, বিকাল ৩ টার দিকে আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে টহল দেখে কেউ আগ্নেয়াস্ত্র গুলো ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

অস্ত্র উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম-২, এসআই শরিফুল ইসলামসহ অন্যান্য বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET