, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের দারুল আরকাম মাদরাসার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান




নাঙ্গলকোটের দারুল আরকাম মাদরাসার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২৪, ০১:১০ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদরাসার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দারুল আরকাম মাদরাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দীন। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসা সেক্রেটারি হুমায়ুন কবির।
দারুল আরকাম মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা খোরশেদ আলম ও ছাত্রনেতা আব্দুল কাহহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আল আজহার জামেয়া ইসলামিয়া মাদরাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ঢাকার ব্যবসায়ী মামুন উদ্দিন পাটোয়ারী, প্রবাসী মনজুরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দারুল আরকাম মাদরাসা পরিচালক মহি উদ্দিন, মাস্টার আবু জাফর, আরিফুর রহমান, মাওলানা কামাল হোসেন, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তব্য, অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET