, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নে বিএনপির কর্মী সভা




নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নে বিএনপির কর্মী সভা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২৪, ২০:৫৩ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৭নং গান্দাছি ওয়ার্ডের আয়োজনে কর্মী সভা সোমবার রাতে গান্দাছি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা আব্দুস সোবহান মেম্বারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারিক মিয়াজী।
উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন্নবী, বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া, আরিফুল আলম নোমান, মৌকরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মানিক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল মোল্লা, বিএনপি নেতা কবির মজুমদার, আমিন মজুমদার, উপজেলা কৃষক দল সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET