, , ,

শিরোনামঃ-




ভারতে ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি যুবক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ১৯:৪৭ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল দিয়ে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক। শনিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসারা হলো, সুজন ফকির (২৮), আব্দুল মোনাব(৩০), রেদোয়ান (২৫),মোঃ নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮),শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া(২৩), শাহাদত হোসেন(৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগন্জ,খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET