, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা




চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২৪, ২০:১০ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা এবং ৫ জয়ীতাকে সংবর্ধা দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম এইচজে মডেল পাইলট সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা ও চাকরী ক্ষেত্রে রৌশনারা বেগম, অর্থনৈতিক ক্ষেত্রে রোকশানা বেগম, সমাজ উন্নয়ন অবদান রাখায় সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, সফল জননী মনজুরা আক্তার, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যোমে জীবন শুরু করা মায়া আক্তারকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET