, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে মা নিহত, ছেলে দগ্ধ




শ্রীপুরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে মা নিহত, ছেলে দগ্ধ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২৪, ২১:৪২ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা নিহত হয়েছে-ছেলে দগ্ধ হয়েছে।  শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার (৩৬) শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী  ও দগ্ধ হয়েছেন ১৫ বছরের ছেলে সানোয়ার হোসেন।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পর বিকট শব্দ শুনে সবাই উপরে ছুটে যাই। দোতলা ভবনের রান্না ঘরে মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। মায়ের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রাত আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহারের মৃত্যু

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটতে পারে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET