, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে কানুসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল




চৌদ্দগ্রামে কানুসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৪, ১৯:৫৮ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, পৌর জামায়াতের আমীর মোঃ ইব্রাহিম, জেলা শিবির নেতা মহিউদ্দিন রনিসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস আ’লীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকা- ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি দিবে বলেও হুশিয়ারী করেন নেতৃবৃন্দ।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET